মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভূমধ্যসাগরে নৌ দুর্ঘটনা, নিহতদের ৮ জনই বাংলাদেশি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংংগ্রহীত

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে গত সপ্তাহে নৌ দুর্ঘটনায় নিহত ৯ অভিবাসন প্রত্যাশীর মধ্যে ৮ জনই বাংলাদেশি।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ এফ এম জাহিদ উল ইসলাম।

তিনি বলেন, “সর্বশেষ আপডেট হচ্ছে, ২৭ জন বাংলাদেশিকে ‍উদ্ধার করা হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাকে জার্জিস থেকে তিউনিসিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

“আজকে ভোর পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, দূতাবাস থেকে যে খবর পেয়েছি- তাতে ৯ জন মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে ৮ জন বাংলাদেশি।”

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাচ্ছিলেন। যাত্রার মধ্যে ১৫ ফেব্রুয়ারি তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে অগ্নিকাণ্ড ঘটে।

নিহত আটজনের মধ্যে পাঁচজনই মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।

তারা হলেন- খালিয়া এলাকার সজল ও মামুন সেখ, কদমবাড়ি এলাকার নয়ন বিশ্বাস, বাজিতপুর নতুন বাজার এলাকার কাজী সজীব এবং কবিরাজপুর এলাকার কায়সার।

অন্য তিনজন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন। তারা হলেন- মুকসুদপুরের রাগদী এলাকার রিফাত, দিগনগরের রাসেল এবং গোহালার ইমরুল কায়েস আপন।

মৃতদেহ কীভাবে দেশে আনা হবে, সে বিষয়ে দূতাবাস কাজ করছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাহিদ বলেন, “প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে মিলে মরদেহ আনার ব্যবস্থা করা হবে।”

দূতাবাস জানিয়েছে, নিহত ও উদ্ধার হওয়া বাংলাদেশিদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল সোমবার তিউনিসিয়ার জারজিস শহরে গেছে।

উদ্ধার হওয়া ২৭ বাংলাদেশির মধ্যে যিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেই মনতোষ সরকার মাদারীপুরের রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ