মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

রমজানে পুলিশের ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার মনিটরিং হবে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার মনিটরিং করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সে রমনা বিভাগের আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির (এলওসিসি) সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আসন্ন রমজান সামনে রেখে কিছু সুযোগ সন্ধানী লোক গুজব ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার চেষ্টা করবে।

তিনি বলেন, কেউ যেন এ ধরনের কাজ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। রমজানে ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার মনিটরিং করবে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে। জনগণের জন্য কাজ করে প্রমাণ করতে চাই পুলিশই জনতা, জনতাই পুলিশ।

ঢাকার পুলিশপ্রধান আরও বলেন, কোনো নাগরিক যদি আইনগত জটিলতায় পড়েন তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে অবহিত করুন।

সভায় উপস্থিত বিভিন্ন স্টেকহোল্ডার তাদের গুরুত্বপূর্ণ মতামত বক্তব্যের মাধ্যমে ডিএমপি কমিশনারের কাছে উপস্থাপন করেন।

সভার সভাপতিত্ব করেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফ হোসেন৷

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ