মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাধ্যমিকের পাঠ্যক্রমে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে পর্যটনবিষয়ক শিক্ষা অন্তর্ভুক্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের পর্যটনশিল্পের বিকাশের জন্য দক্ষজনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পর্যটন সংক্রান্ত শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে। এবার আমরা চেষ্টা করবো মাধ্যমিক পর্যায়েও পর্যটনবিষয়ক শিক্ষা চালু করার। এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলে ব্যবস্থা নেবো।

তিনি বলেন, দেশের পর্যটনশিল্পের উন্নয়ন বেগবান করতে হলে বেসরকারি খাত এগিয়ে আসতে হবে। আমরা বেসরকারি খাতকে সর্বোচ্চ নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। বেসরকারি ট্যুর অপারেটরদের দীর্ঘদিনের দাবি ইনবাউন্ড ট্যুর অপারেটরদের ব্যাংকিং চ্যানেলে সংগ্রহীত বৈদেশিক মুদ্রার মোট বিলের ওপর ১০ শতাংশ অগ্রিম কর কাটা বন্ধ করা এবং পর্যটকদের পরিবহনসেবা দেওয়ার জন্য ট্যুর অপারেটরদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির বিষয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে কথা বলবো।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরাইশীসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ