মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নদীতে মাছ ধরার সময় ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। 

শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক হলেন জাহাঙ্গীর আলম (২৪)। তিনি ভোলাহাট উপজেলার কলনি পাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। জাহাঙ্গীর আলম বর্তমানে রাজশাহী মেডিকেল হলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। 
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সীমান্তরক্ষী বিএসএফ গুলি চালায়। এতে তার ডান হাতের কনুইয়ে আঘাত পান। পরে তাকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সার্জারির ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।
 
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত যুবক এখন রাজশাহী মেডিকেলে ভর্তি আছে। আমার খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিব অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিষয়টি আমার জানা ছিল না, আপনাদের নিকট থেকে শুনলাম। আমরা তদন্ত করে বিষয়টি জানার জানার চেষ্টা করছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ