মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

রমজানকে কেন্দ্র করে পণ্য মজুদ করবেন না : জতীয় মসজিদের খতিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| আতাউল্লাহ নাবহান ||

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন বলেন, ‘রমজান আসাকে কেন্দ্র করে সকলের মাঝেই একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে। যারা কাপড়ের ব্যবসা করেন, পাঞ্জাবীর ব্যবসা করেন তারা এই এক মওসুমে কামাই করেন সারা বছরের। এখন থেকেই তাদের নড়াচড়া, তাদের প্রস্তুতি খুব তুঙ্গে। সকল ধরনের ব্যবসায়ীকে আহ্বান করি- রমজানকে কেন্দ্র করে পন্য মজুদ করে রাখবেন না।’

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমাপূর্ব বয়ানে তিনি এই আহ্বান জানান।

বয়ানে মজুদারদের হেদায়েত কামনা করে খতিব বলেন, ‘অসাধু ব্যবসায়ী, মজুদদার ও যারা মানুষকে কষ্ট দেয়ার জন্য খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় সকল জিনিস মজুদ করে রাখে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন।’  

তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ শয়তানী ধারণা যে, ব্যবসা কখনো সততার উপরে চলে না। এটা সঠিক নয়। বরং সততার উপরেই ব্যবসা চলে। মনে হয় যে অসৎ উপায়ে অল্প সময়ে আমরা খুবই লাভবান হচ্ছি, আসলে এতে কোনো লাভ নেই।

খতিব বলেন, ‘যারা মানুষের উপকারের জন্য ব্যবসা করেন, সত্যবাদী ব্যবসায়ী  যারা, তাদের হাশর হবে নবী-সিদ্দিক ও শহীদদের সাথে। হাদিসে সৎ ব্যবসায়ীদের মর্যাদার কথা বর্ণিত হয়েছে, মহানবী (সা.) বলেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা (আখেরাতে) নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সঙ্গে থাকবে।’ (তিরমিজি)

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ