মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বিজিপিসহ ৩৩০ মিয়ানমারের নাগরিককে হস্তান্তর আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমারের নাগরিককে আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের  (বিজিবি) সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় বিজিবি'র সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী জেটিঘাট, ইনানী, কক্সবাজারে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন মায়ানমার নাগরিককে মায়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। 

সকাল ৮ টার দিকে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে সাংবাদিকদের এক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানায় বিজিবি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ