মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪০তম আসর। এতে বিচারক হিসেবে অংশ নেবেন বাংলাদেশের নন্দিত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

বিশ্বখ্যাত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট ও মাহাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাধীনতার পর প্রথম ব্যক্তি হিসেবে ইরানে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নিতে আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করবেন তিনি।

ইরানের তেহরানে আগামী ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত হিফজ, কিরাত, তাফসীরসহ মোট ৮টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহীম রাঈসী বিচারকমণ্ডলী এবং প্রতিযোগীদের মাঝে সম্মাননা এবং পুরস্কার প্রদান করবেন।

উল্লেখ্য, ২০১১ সালে আহমাদ বিন ইউসুফ এ প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশ নিয়ে প্রথমবারের মতো কিরাতে ৩য় স্থান অর্জন করেন এবং সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জল করেন। তার এই সফরের মাধ্যমে সারা বিশ্বে লাল সবুজের পতাকা আরো একবার সমুন্নত হবে এবং বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।

প্রতিযোগিতা শেষে কারি আহমাদ ইউসুফ আগামী ২৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত ও কিরাতের রূপকার কারি মুহাম্মাদ ইউসুফ রহিমাহুল্লাহর বড় ছেলে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ