শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


পরিবহন সঙ্কট ও অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে ইজতেমা ফেরত মুসল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শুরায়ী নেজামের ৫৭তম বিশ্ব ইজতেমা। ইজতেমা শেষ হতেই শুরু হয়েছে ফিরতি পথের ভোগান্তি। এক সঙ্গে অনেক মানুষের চাপের কারণে সুযোগ নিচ্ছে গণপরিবহনগুলো। আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। অনেকে বাধ্য হয়ে ফিরতে হচ্ছে গন্তব্যে।

গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমা রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে ২২ মিনিটের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।

মোনাজাত শেষে ঢাকার পথে ঢল নামে মুসল্লিদের। বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে সড়কগুলো নিয়ন্ত্রিত থাকায় দেখা দেয় পরিবহন সঙ্কট। ফলে ফিরতি পথে শুরু হয় মুসল্লিদের বিড়ম্বনা। একদিকে গণপরিবহন সঙ্কট অন্যদিকে মানুষের হেঁটে ঢাকায় ফেরা, অল্প যেসব গণপরিবহন চলছে সেগুলোতে গেট লক সার্ভিসের নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। এছাড়া পিআপ ভ্যান ভরে অতিরিক্ত ভাড়ায় ঢাকার বিভিন্ন প্রান্তে যাচ্ছেন ইজতেমা ফেরত মুসল্লিরা। সব মিলিয়ে ফিরতি পথেও পদে পদে বিড়ম্বনা পোহাতে হচ্ছে মুসল্লিদের।

</