বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইজতেমা ময়দানে এবার ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গীর তুরাগতীরে শীর্ষ মুরব্বিদের বয়ান, নফল ইবাদত, তাসবিহ-তাহলিল ও জিকির-আসকারের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে ইজতেমার দ্বিতীয় দিন। এবারও বিশ্ব ইজতেমা ময়দানের মূল বয়ানমঞ্চে যৌতুকবিহীন বিয়ের আসর বসবে। 

তাবলিগের রেওয়াজ অনুযায়ী বর-কনের সম্মতিতে এবং উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর যৌতুকবিহীন এ বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।  

শনিবার বাদ আসর ময়দানে যৌতুকবিহীন বিয়ে পড়াবেন দিল্লির মাওলানা জুহায়েরুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। 

তিনি জানান, যৌতুকবিহীন বিয়েতে আগ্রহী বর-কনের আত্মীয়রা নাম লিপিবদ্ধের কাজ করছেন। আসরের পর সঠিক সংখ্যাটি বলা যাবে যে, কত জোড়া যৌতুকবিহীন বিয়ে হচ্ছে। তবে দুপুর ১২টা পর্যন্ত ৫৭ জোড়া নাম লিপিবদ্ধ করা হয়েছে। এবার ৬০ থেকে ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে হতে পারে বলে ধারণা করছেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ