বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হজের নিবন্ধনের সময় শেষ আগামীকাল, এখনো খালি অর্ধেক কোটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হজের নিবন্ধনের মেয়াদ বাড়ানো হয়েছে তিন দফা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে নিবন্ধনকারীর সংখ্যা সৌদি সরকারকে জানিয়ে বাংলাদেশের বাকি কোটা ফেরত দেওয়া হবে। তবে সৌদি আরবের দেওয়া কোটার অর্ধেকও পূরণ হয়নি এখনও।

এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৬৯ জন নিবন্ধন করেছেন। সে হিসেবে এখনও কোটা খালি রয়েছে ৬৩ হাজার ১৫৩টি।

গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয়, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না পাওয়ায় প্রথম সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে সময় ১৮ জানুয়ারি পর্যন্ত এবং তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে আসন্ন হজ মৌসুমে মক্কায় প্রায় ২০ লাখ হাজির থাকার ব্যবস্থার পরিকল্পনা সাজাচ্ছে সৌদি আরব। মক্কা সিটির মেয়র দপ্তর এবার চার হাজার ভবনকে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে। যেগুলোতে ৫ লাখ রুম থাকবে। আর এসব রুমে থাকবেন ২০ লাখ হাজি। ইতিমধ্যে এক হাজার ভবনকে লাইসেন্স দেওয়াও হয়েছে। গত বছর ১৮ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ