বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আজ সারাদেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

‘অবৈধ ডামি’ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার দেশের সব মহানগর, থানা, জেলা, সদর, সব উপজেলায় এবং সব পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

দ্বাদশ সংসদ অধিবেশনের দিনে আজ ঢাকা মহানগর উত্তরে তিনটি স্থানে এবং দক্ষিণে চারটি স্থানে কালো পতাকা মিছিল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে বিএনপি। 

গতকাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরে এই আবেদন করা হয়।

আজ মঙ্গলবার বেলা ২টায় ঢাকা মহানগরের থানায় থানায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে : দক্ষিণে পীরজঙ্গি মাজার-আরামবাগ, যাত্রাবাড়ী কদমতলী, দয়াগঞ্জ এবং নিউমার্কেট-আজিমপুর। আর উত্তরে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড, উত্তরা-১২ নম্বর সেক্টর কবরস্থানের পাশে এবং বাড্ডা রিংরোড থেকে মিছিল করতে চায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ