সম্প্রতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পশ্চিমে দেশটির মিত্ররা গণতান্ত্রিক পশ্চাদপসরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
অন্যদিকে চীন ও ভারত তাকে অভিনন্দন জানাতে ছুটে এসেছে। উভয় এশীয় শক্তিই তাদের প্রভাব বলয় প্রসারিত করার জন্য ছোট দেশগুলোর সাথে অংশীদারিত্ব গঠনে আগ্রহী। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, বাংলাদেশকে অবশ্যই সতর্কতার সঙ্গে ভারত ও চীনের সঙ্গে তার স্বার্থের ভারসাম্য বজায় রাখতে হবে।
উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সফলভাবে বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার সুবিধা পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিংয়ের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চীন বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটিতে অর্থায়ন করছে। 'ব্যালেন্সার' হিসেবে ঢাকার সাফল্যের এটি আরেকটি প্রতিফলন।
বাংলাদেশে প্রবেশ করছে চীন-
গত বছর