|| নুর আলম সিদ্দিকী ||
সর্বতোভাবে ইসরাঈলকে বয়কটের ডাক ওলামায়ে কেরামের। ফিলিস্তিনে ইতিহাসের নিকৃষ্ট অপরাধ সংগঠিত করে চলেছে ইসরায়েল। যা মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। তাই মত পথ নির্বিশেষে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের পক্ষে এবং দখলদার ইসরাইয়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানানো সকলের ঈমানী ও মানবিক দাবি বলে মন্তব্য করেন ওলামায়ে কেরাম।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল নয়টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা, স্বাধীন ফিলিস্তিনের স্বকীয়তা রক্ষা ও দখলদার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মুসলিম উম্মাহর করণীয় শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।