মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮


যুক্তরাষ্ট্রের নতুন স্যাংশনের তালিকা, নেই বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শুক্রবার ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা নীতি ও নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি। এই তালিকায় নেই বাংলাদেশ। ১০ ডিসেম্বর পালিত হবে ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস। তার আগ মুহূর্তে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।


বিরোধী দলের নেতা-কর্মী ও সমর্থকদের মনে জল্পনা-কল্পনা ছিল হয়তো বাংলাদেশও নিষেধাজ্ঞার আওতায় আসবে।


এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ১৩টি দেশ হলো আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, চীন, রাশিয়া, দক্ষিণ সুদান ও সুদান, সিরিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ে।

এই পদক্ষেপ ব্রিটেন ও কানাডার সঙ্গে সমন্বয় করে নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে অধিকাংশই লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, বিশ্বব্যাপী নারী ও মেয়েদের নিপীড়নে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে à