বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

তফসিল ঘোষণা করলে ১৯ ও ২০ নভেম্বর হরতাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঘণ্টা খানেকের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। এমনটা হলে তফসিল প্রত্যাখান করে ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো। 

জানা গেছে, ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী একটি দলের শীর্ষ নেতা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফোন করে জানিয়েছেন— আগামীকাল বৃহস্পতিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি রয়েছে। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে রবি ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) ২ দিন হরতাল পালন করা হবে।

এদিকে, গণতন্ত্র মঞ্চের একটি সূত্র জানায়, তফসিলের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবারও (১৬ নভেম্বর) হরতাল কর্মসূচি আসতে পারে।  

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, হত্যা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা।

তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায়, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় অবরোধ পালন করা হয়। আজ ১৫ নভেম্বর (বুধবার) সকাল ৬টা থেকে শুরু হয়েছে পঞ্চম দফায় অবরোধ। শুক্রবার সকাল ৬টায় শেষ হবে এ কর্মসূচি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ