আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের মদিনা বিমানবন্দরের সম্প্রসারণকাজ ২০২৭ সালের অক্টোবরে শেষ হওয়ার কথা রয়েছে। সম্প্রসারণ প্রকল্পটি সম্পন্ন হলে বিমানবন্দরটির বার্ষিক যাত্রী পরিবহন সক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ১ কোটি ৮০ লাখে উন্নীত হবে।
সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীতে এ তথ্য জানান সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) প্রেসিডেন্ট আবদুল আজিজ আল-দুআইলেজ। তিনি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রত্যাশার কথাও জানান।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মদিনা বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা দ্বিগুণেরও বেশি বাড়বে। এতে হজ ও ওমরাহ পালন করতে আসা মুসল্লিদের পাশাপাশি সাধারণ যাত্রীদের যাতায়াতেও বাড়তি সুবিধা তৈরি হবে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
আইও/