বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮


মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ ইসলামি আইনশাস্ত্র (ফিকহ) বিষয়ে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন। দেশটির তাইফ বিশ্ববিদ্যালয়ে এ পদোন্নতি পেয়েছেন তিনি।

শায়খ ড. বান্দার বালিলাহ পবিত্র মসজিদে হারামে ইমামতি ও খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামি জ্ঞানচর্চা ও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন। ফিকহ বিষয়ে তাঁর এই পদোন্নতি তাঁর একাডেমিক ও গবেষণামূলক কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

শায়খ ড. বান্দার বালিলাহর এ অর্জনে শুভকামনা জানিয়েছেন তাঁর অনুসারী ও শুভানুধ্যায়ীরা। তাঁরা তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও কর্মে আরও বরকত কামনা করেছেন, যাতে তিনি ইসলাম ও মুসলমানদের কল্যাণে আরও বেশি অবদান রাখতে পারেন।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ