বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮


মসজিদে নববী কলেজের ১৬তম সমাবর্তন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনার পবিত্র মসজিদে নববীর (মাসজিদ আন-নাবাবি) অধীনস্থ প্রফেটস মসজিদ কলেজের ১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের সমাপনী উপলক্ষে ১৬তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ জুন আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামি বিভিন্ন বিষয়ে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়।

সমাবর্তনে ইসলামি শরিয়াহ, উলুমুল কোরআন (কোরআনবিষয়ক জ্ঞান), উলুমুস সুন্নাহ (হাদিস ও সুন্নাহবিষয়ক জ্ঞান), আরবি ভাষা এবং আকিদাহ বিষয়ে অধ্যয়ন সম্পন্নকারী শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জন করেন।

প্রফেটস মসজিদ ইনস্টিটিউটের অধীন পরিচালিত এই কলেজটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। পবিত্র মসজিদে নববীর সান্নিধ্যে পরিচালিত এ প্রতিষ্ঠানে কঠোর ও প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।

কলেজটিতে নারী ও পুরুষ—উভয় শিক্ষার্থীর জন্য উচ্চতর ইসলামি শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। কোরআন, সুন্নাহ, শরিয়াহ ও ইসলামি চিন্তাধারার বিভিন্ন শাখায় দক্ষ আলেম ও গবেষক তৈরি করাই প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান লক্ষ্য।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা এবং যোগ্য আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ