বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

হজের খুতবায় বিশ্ব মুসলিমের ঐক্য ও কল্যাণের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা আরাফার খুতবা শেষ হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটে সৌদি আরবের মক্কার অদূরে আরাফা ময়দানের নামিরাহ মসজিদ থেকে খুতবা প্রদান শুরু করেন মসজিদে নববির ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

খুতবায় তিনি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য,কল্যাণ ও ভ্রাতৃত্বের জন্য দোয়া করেন। একইসঙ্গে তাকওয়া অর্জন, আল্লাহর নির্দেশ মেনে চলা এবং আখেরাতের প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
শায়খ আল-হুদাইফি বলেন,কেয়ামতের দিন প্রতিটি মানুষকে তার আমলের হিসাব দিতে হবে। সেদিনের ভয়াবহ বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি মুসলমানদের আল্লাহভীতি অর্জন ও প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।

খুতবায় তাওহিদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,আল্লাহর সঙ্গে কোনো শরিক করা যাবে না এবং সব ইবাদত একমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যেই নিবেদিত হতে হবে।

খুতবা শেষে হাজিরা আরাফা ময়দানে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে নামাজ অনুষ্ঠিত হয়।

চলতি বছরও বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়েছে। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় এ অনুবাদ প্রচার করা হয়। বাংলা অনুবাদ কার্যক্রমে অংশ নেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই বিভিন্ন সময়ে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ