শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র জিলহজ মাসের প্রথম ১০ দিনের ফজিলত, হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার গুরুত্ব তুলে ধরে মুসল্লি ও হজযাত্রীদের প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন শাইখ মাহের আল-মুআইকিলী।

শুক্রবার (২২ মে) মসজিদুল হারামে জুমার খুতবা প্রদানকালে তিনি বলেন, জিলহজের প্রথম ১০ দিন ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বরকতময় সময়গুলোর অন্যতম। এ সময়েই আরাফার দিন, কোরবানি এবং হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত একত্রিত হয়।

খুতবায় তিনি উল্লেখ করেন, এই দিনগুলোতে বান্দার নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই বেশি বেশি ইবাদত, তাওবা, জিকির, কোরআন তেলাওয়াত ও নেক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

শাইখ মাহের আল-মুআইকিলী হজ ব্যবস্থাপনায় সৌদি আরব সরকারের নেওয়া ব্যাপক প্রস্তুতি ও সেবামূলক কার্যক্রমেরও প্রশংসা করেন। তিনি বলেন, দুই পবিত্র মসজিদ ও আগত লাখো মুসল্লি-হজযাত্রীর নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সেবায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

খুতবায় তিনি হজযাত্রীদের প্রতি হজের পবিত্রতা ও নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান। বিশেষ করে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনুমতি ব্যতীত হজে অংশগ্রহণ অন্য হজযাত্রীদের জন্য কষ্ট ও দুর্ভোগের কারণ হয়। একই সঙ্গে এটি হজের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবস্থাপনাকে ব্যাহত করে।

তিনি আরও বলেন, ইসলামে অন্যের ক্ষতি করা বা জনস্বার্থ বিঘ্নিত করার কোনো সুযোগ নেই। তাই হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পালনের ক্ষেত্রেও দায়িত্বশীল আচরণ ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা জরুরি।

খুতবার শেষাংশে তিনি মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে দোয়া করেন এবং হজযাত্রীদের জন্য সহজ ও কবুল হজের প্রার্থনা জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ