শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

পবিত্র কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব পেলেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র কাবা ঘরের চাবিরক্ষক ডক্টর শায়খ সালেহ বিন জাইন আল আবিদিন আশ শায়বা গত ২২ জুন ইন্তেকাল করেন। তিনি ছিলেন কাবা শরিফের চাবির ১০৯তম সংরক্ষক। কাবা ঘরের নতুন চাবি রক্ষকের দায়িত্ব পেয়েছেন তার ভাই শায়খ আবদুল ওয়াহাব বিন জাইন আল আবিদিন আশ শায়বা।

সালেহ বনি জাইনের মৃত্যুর পর তাদের বংশের প্রবীণতম সদস্য হিসেবে শায়খ আবদুল ওয়াহাব আশ শায়বা এ দায়িত্ব পেলেন। তার নিয়োগ চূড়ান্ত করেছে সৌদি রাজকীয় আদালত।

গত ২৪ জুন রাতে ১১০তম চাবি রক্ষক হিসেবে শায়খ আবদুল ওয়াহাব বিন জাইন আল আবিদিন আশ শায়বার হাতে পবিত্র কাবাঘরের চাবি হস্তান্তর করা হয়। দায়িত্ব পাওয়ার পর তার প্রথম কাজ হলো, আগামী মহররমের ১ তারিখ কাবাঘরের নতুন গিলাফ গ্রহণ ও পরিবর্তনের সময় পবিত্র কাবার দরজা খুলে দেবেন।

এ ছাড়া তিনি কাবাঘর ধৌত করার সময় এবং বিদেশি অতিথিদের জন্য কাবাঘরের দরজা খুলে দেবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ