ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের
পিআইজের সশস্ত্র শাখা কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা
ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সশস্ত্র শাখা কুদস ব্রিগেড। সংগঠনটির মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে বলেছেন, আরব ও মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া।
যেসব দেশের কাছে ‘সেনাবাহিনী, বিমান ও কামান রয়েছে’ কিন্তু গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেনি তাদের উদ্দেশে তিনি বলেন, ইয়েমেন, লেবানন ও ইরাকের মুক্ত জনগণের পদাঙ্ক অনুসরণ করে আপনাদের কি অস্ত্র সংগ্রহ করার সময় আসেনি?