সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু, ময়দানেই জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ইজতেমার মাঠে এখন পর্যন্ত ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ইজতেমার আয়োজক ও টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার বিকেল পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিন মুসল্লিরা হলেন- খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁও জেলার মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম (৪৬) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার রানী শিমুল গ্রামের মৃত সবদুল্লার ছেলে সাবেদ আলী (৭০)। তাদের জানাজা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান, আব্দুল কুদ্দুস গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। অপর দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে স্থাপিত সিভিল সার্জন এর কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন।

প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন আয়োজন করেছে মেডিকেল ক্যাম্পের। ৯ জন চিকিৎসক ও ৩০ সেচ্ছাসেবক নিরলসভাবে মুসল্লীদের সেবা দিয়ে যাচ্ছে। আল্লাহ এ খেদমতকে খুব কবুল করুক।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ