শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

লোকসানি কারবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হুদা মজনু || 

হেলায়ফেলায় কত‌ই নামাজ হলো কাজা
রহমান রহিম আল্লাহ তুমি দিও না সাজা।
শক্তি দাও সাহস দাও তাওবা হাজারবার 
মাফ করো আমার‌ লোকসানি কারবার।

আল্লাহ তুমি দুনিয়া আখেরাতে মহারাজা
হেলায়ফেলায় কত‌ই নামাজ হলো কাজা। 
রহমান রহিম আল্লাহ তুমি দিও না সাজা
তোমার নাম জিকিরে হৃদয় করো তাজা। 

ঋণের ভারে জর্জরিত চারদিক অন্ধকার 
তোমার দয়া ছাড়া আমায় কে করবে পার।
মাফ করো অধমের লোকসানি কারবার
হেলায়ফেলায় কত‌ই নামাজ হলো কাজা। 

রহমান রহিম আল্লাহ তুমি দিও না সাজা
ঋণখেলাপি ন‌ই তো আমি দুনিয়া বাজার। 
জজকোর্ট হাইকোর্ট করবে না এই বিচার 
আমার ফরিয়াদ শুধু আল্লাহর‌ই দরবার।

মাফ করো আমার‌ লোকসানি কারবার
হেলায়ফেলায় কত‌ই নামাজ হলো কাজা। 
রহমান রহিম আল্লাহ তুমি দিও না সাজা
নেই তো হিসাব টাকা রুপি কিংবা ডলার। 

অপেক্ষায় তোমার কুন ফাইয়াকুন বলার
মাফ করো অধমের লোকসানি কারবার।
হেলায়ফেলায় কত‌ই নামাজ হলো কাজা
রহমান রহিম আল্লাহ তুমি দিও না সাজা।

শক্তি দাও সাহস দাও তাওবা হাজারবার 
মাফ করো আমার‌ লোকসানি কারবার।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ