|| নাজমুল হুদা মজনু ||
ঈমানের আলোকে ভরো প্রাণ
সৎকাজে পাবে জান্নাতি ঘ্রাণ।
মুমিনের গুণাবলী আনে শান্তি
সালাত কায়েমে ঘুচবেই ভ্রান্তি।
দুনিয়ার যত দুরাচার করো দূর
হৃদয়ে বেজে উঠবে মধুর সুর।
জীবনের জটিল কষ্ট অনুভব
মুছে দেবেন যে স্রষ্টা মহা রব।
ছেড়ে দাও কুৎসিত কদাচারটা
নিষ্পাপ পুলকে সাজাও ঘরটা।
যন্ত্রণা বাড়ে চাইলেই অতিরিক্ত
আল্লাহ স্মরণে মন করো সিক্ত।
চোখের পানির যে অনেক দাম
গভীর রাতে ডাকো তারই নাম।
কোনো দুঃখ নয় তো অন্তহীন
ফুটবে আলোর ফুল একদিন।
এসএইচ/