রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


আলআমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| শরিফ হাসানাত || 

সততার এক মূর্ত প্রতীক, গুণের ঝরনাধারা।
মক্কা জুড়ে যায় ছড়িয়ে, আরব সকল পাড়া।

মুখে সদা সত্য বাণীর মুক্তো দানা ঝরতো,
আমানতের সুখ আঁচলে ভক্তরা সব ধরতো।

মিথ্যা কথার তিল পরিমাণ যাঁর মুখেতে নাই রে,
নির্ভরতার এই মানুষকেই খোঁজে ঘরে-বাইরে।

শত্রু-মিত্র, আপন ও পর ভীষণ রকম মানতো,
ধন ও দৌলত রাখার জন্য তাঁরই কাছে আনতো।

দ্বীন ইসলামের দাওয়াত শোনে দুশমন কয়েক যায় ক্ষেপে,
নবীর নামে কুৎসা রটায় এ ভাবেই যায় দিন মেপে।

মজার বিষয়, সেই শত্রুরা করত ইয়াকীন তাঁকে, 
নিরাপদে আমানত সব নবীর ঘরেই রাখে। 

হিজরতের ওই চরম রাতে, ছাড়েন যখন আপন ঘর, 
ওত পেতে রয় চারিদিকে ঘাতক যত হিংস্র নর। 

দয়ার নবী এমন সময় ভাবেন আমানত নিয়ে, 
কী করে যে গচ্ছিত মাল যাবেন ফেরত সব দিয়ে। 

দিলেন বলেন আলীকে সব দিলেন আমানতের ভার,
সকালবেলা ফেরত দিয়ো যার যে সম্পদ আছে তার। 

নিজের জীবন বিপন্ন হায় ভাঙেননি বিশ্বাস তবু
নিখিল জাহান খোঁজে এমন মানুষ পাবে কি কভু?  

একটুখানি লোভের আঁচড় নেইকো তাঁর পুণ্য মনে,
খেয়ানতের কোনো নজির মিলবে না তাঁর জীবনে।  

দু’জাহানের শ্রেষ্ঠ মানব, যাঁর মহিমা অমলিন,
আবাল-বৃদ্ধ-বনিতা সব ডাকত তাঁকে ‘আল-আমীন’।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ