মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮


সুখ নামের পাখি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| নাজমুল হুদা মজনু ||

তুমি যদি আমি হতে 
আমি হতাম তুমি 
আমি যদি নীলাকাশ
তুমি বনভূমি।

আমি যদি সাদা মেঘ 
তুমি বারিধারা 
বসন্ত বাতাসে ভেসে 
দিন হতো সারা।

পূর্ণিমা রাত রুপালি 
তুমি হলে চাঁদ 
আলো হয়ে আমি যে 
মিটাতাম সাধ।

তুমি যদি বাঁশি হতে 
আমি তার সুর 
নিশি রাতে পারাপার 
কত‌ই মধুর।

তুমি বাগানে রঙিন
মনোরম ফুল 
আমি নদীর তরঙ্গ 
তুমি তার কূল।

তুমি আমার হৃদয়ের 
সুখ নামের পাখি 
একদিন আসবে বলে 
পথ চেয়ে থাকি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ