মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮


গাজীপুরে জাতীয় ইমাম সমিতির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের ইমাম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইমাম-খতিবদের ঐক্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দ্বীনি ও সামাজিক দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) গাজীপুরে আয়োজিত এ সম্মেলনে মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম-খতীব, উলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের আহ্বায়ক আলহাজ্ব মুফতি নাছির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি মুফতি মাসউদুল করিম কাসেমী এবং আল-জামিয়া দারুল উলূম হাড়িনালের মুহতামিম মুফতি সানাউল্লাহ।

মহানগর কমিটির সদস্যসচিব মাওলানা আব্দুল হান্নান বেলালীর সঞ্চালনায় সম্মেলনে বিভিন্ন মসজিদের ইমাম-খতীব ও উলামায়ে কেরাম বক্তব্য দেন।

বক্তারা বলেন, ইমাম সমাজের ঐক্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দ্বীনি ও সামাজিক দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম-খতীবদের ভূমিকা আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

পরে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটে গাজীপুর মহানগর কমিটির পাঁচটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল নির্বাচন করা হয়।

এতে আলহাজ্ব মুফতি নাছির উদ্দিন খান সভাপতি, মাওলানা মনিরুজ্জামান সরকার সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আব্দুল হান্নান বেলালী সাধারণ সম্পাদক, মুফতি আলমগীর হোসাইন যশোরী সাংগঠনিক সম্পাদক এবং মুফতি শাহাদাত হোসাইন প্রচার সম্পাদক নির্বাচিত হন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত পাঁচ দায়িত্বশীলকে মহানগর কমিটির বাকি ৩৩ সদস্য নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেন।

নবনির্বাচিত দায়িত্বশীলরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি ইমাম-খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ