সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলন শুরু আজ, পাগড়ি পাবেন ২০ হাজার ফুজালা পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত

দুঃখের বছর ও তায়েফের অশ্রু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আজ আর মাগরিবের পর গল্পের আসর বসলো না। মসজিদে তাবলীগ এসেছে। দাদা মাগরিবের পর তাদের আলোচনা শুনে বাসায় ফিরবেন। নাতি-নাতনীদের বলে গেছেন এশার পরে বসার কথা। তারা সেভাবেই বসে আছে। দাদার জন্য অপেক্ষা করছে।

কিছুক্ষণ পর দাদা আসলেন। মুচকি হেসে বললেন, আজ আমি তোমাদের এমন একটি ঘটনা শোনাব, যেখানে আছে অনেক কষ্ট, অনেক চোখের পানি। কিন্তু তার চেয়েও বেশি আছে ধৈর্য, ক্ষমা আর আল্লাহর ওপর অটল ভরসার শিক্ষা।

নাতি-নাতনিরা দাদার কাছে সরে এলো। আসরজুড়ে নীরবতা। দাদা ধীরে ধীরে গল্প শুরু করলেন।

ইসলামের আলো তখন ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। অনেক মানুষ সত্যকে চিনতে শুরু করেছে। কিন্তু জানো, আলো যত ছড়ায়, অন্ধকারও তত তাকে নিভিয়ে দিতে চায়। মক্কার কুরাইশ নেতারাও ঠিক তাই করছিল। তারা দিন দিন নবীজি এবং মুসলমানদের ওপর অত্যাচার বাড়িয়ে দিচ্ছিল। এর মধ্যেই নবীজির জীবনে নেমে এল একের পর এক বড় দুঃখ।

প্রথমে ইন্তেকাল করলেন তাঁর সবচেয়ে প্রিয় মানুষদের একজন— তাঁর স্ত্রী, উম্মুল মুমিà