শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


কেয়ারি’র ‘মাদরাসা সাহিত্য সেমিনার’ ২৪ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলা সাহিত্যের সমৃদ্ধি ও মাদরাসা শিক্ষার্থীদের সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে বিশেষ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাদরাসা সাহিত্য সেমিনার’। সাহিত্য ওয়েবজিন ‘কেয়ারি’ আয়োজিত এই সেমিনারটি আগামী ২৪ জুন, বুধবার অনুষ্ঠিত হবে।

রাজধানীর বাংলা একাডেমির ‘আল মাহমুদ কর্নার’-এ বিকেল ৩টা থেকে এই সেমিনার শুরু হবে। সেমিনারটির আয়োজক হিসেবে আছেন কেয়ারি’র সম্পাদক মুজিব হাসান।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত লেখক ও সাহিত্যিকরা। এদের মধ্যে রয়েছেন লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ মুহাম্মদ, কবি ও দার্শনিক মুসা আল হাফিজ, লেখক ও শিক্ষাবিদ শিবলী আজাদ, লেখক ও সম্পাদক জগলুল আসাদ, কবি ও কথাসাহিত্যিক সালাহউদ্দীন জাহাঙ্গীর এবং গদ্যশিল্পী ও শিক্ষক সাবের চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কলামিস্ট ও সম্পাদক মনযূরুল হক।

সাহিত্যপ্রেমী ও সংশ্লিষ্ট সকলকে এই সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ