বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকীতে ঢাকায় দুই দিনের আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাচ্যের কবি খ্যাত আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী ঢাকায়ও পালিত হচ্ছে। এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

মহান এ কবির জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার (৯ নভেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার এবং এদিন বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ইকবাল ও গণতন্ত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

আল্লামা ইকবাল সংসদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় সেমিনারে প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক ও কবি নাসির হেলাল।

আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহীদুজ্জামান, রাওয়া‘র প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হক, প্রখ্যাত সাংবাদিক ও অনুবাদক আনোয়ার হোসেন মঞ্জুসহ দেশবরেণ্য চিন্তকবৃন্দ।

আল্লামা ইকবাল ছিলেন অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যারিস্টার। তার ফার্সি ও উর্দু কবিতাকে আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তিনি পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃত। তিনি নিজের ধর্মীয় ও ইসলামী রাজনৈতিক দর্শনের জন্যও মুসলিম বিশ্বে বিশেষভাবে সমাদৃত। তিনি পাকিস্তানের জাতীয় কবি।

ইকবাল ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও ইরান ছাড়াও আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসাবে প্রশংসিত।

বিশিষ্ট কবি হিসেবে সর্বাধিক পরিচিত হলেও তিনি ‘আধুনিক সময়ের মুসলিম দার্শনিক চিন্তাবিদ’ হিসেবেও অত্যন্ত প্রশংসিত। তার প্রথম কাব্যগ্রন্থ আসরার-ই-খুদী ১৯১৫ সালে পারস্য ভাষায় প্রকাশিত হয়েছিল। তার কবিতার গ্রন্থগুলোর মধ্যে রয়েছে রুমুজ-ই-বেখুদী, পয়গাম-ই-মাশরিক এবং জুবুর-ই-আজাম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ