নিজস্ব প্রতিবেদক
থ্রিলারের মাধ্যমেও সমাজকে ভালো ম্যাসেজ দেয়া সম্ভব অভিহিত করে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মাসউদুল কাদির রচিত ফিদা সিরিজের প্রথম বই ‘অপারেশন্স হিলট্র্যাক্টস-১’-এর ভাষা মার্জিত, বর্ণনাভঙ্গি সাবলীল। আশা করি, তিনি আরো এমন গ্রন্থ লিখে আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করবেন। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামী বইমেলা চত্বর মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
কুরআনের বিশুদ্ধ নুসখা বাজারে দেয়াটা পুণ্যের কাজ দাবি করে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, আমি বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী মাওলানা সাইফুল ইসলামকে ধন্যবাদ জানাই। তিনি কুরআনের এই নতুন সংস্করণের কাজ সম্পাদন করে জাতিকে ভুলের হাত থেকে রক্ষা করেছেন।
ড. আহমদ আবদুল কাদের-এর তিনটি বইয়ের পাঠ উন্মোচন নিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, ড. আহমদ আবদুল কাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তিনি বহুমাত্রিক মেধার অধিকারী। তার লেখায় রয়েছে অ