বাজারে এলো বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি, লেখক গবেষক মাওলানা মুনীরুল ইসলাম রচিত ২০ বইয়ের ছোটদের নবী-রাসুল সিরিজ।
ইতোমধ্যে সিরিজটি পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। সিরিজটি প্রকাশ করেছে বাংলাবাজার ঢাকার অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান আনোয়ার লাইব্রেরী।
নবী-রাসুলগণ আল্লাহ তায়ালার মনোনীত বান্দা। তাঁরা পবিত্র ও নিষ্পাপ। আল্লাহ তায়ালা যুগে যুগে পৃথিবীতে অনেক নবী-রাসুল পাঠিয়েছেন। তাঁরা মানুষকে দীন-ঈমানের পথে আহ্বান করেছেন। নবুওয়তের এই ধারা শুরু হয়েছিল আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর শেষ হয়েছে সর্বশ্রেষ্ঠ রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের মাধ্যমে। তাঁদের মাঝখানে এসেছেন আরো অনেক নবী-রাসুল আলাইহিমুস সালাম। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের জানা প্রয়োজন- নবী-রাসুলদের নিষ্পাপ জীবন-কাহিনি, তাঁদের দাওয়াতের বিষয় ও পদ্ধতি, দীন প্রচারে তাঁদের কষ্ট ও ত্যাগ স্বীকার, তাঁদের থেকে প্রকাশিত অলৌকিক মুজিযা ইত্যাদি।
নবী-রাসুলদের জীবন-কাহিনি জানতে পারলে শিশু-কিশোররা সেই আলোকে নিজেদের জীবন রাঙিয়ে তুলতে পারবে। কিন্তু আমাদের জানামতে à¦