বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বৃষ্টির দিনে অফিসে নিজের যত্ন নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান|| 

বর্ষার দিনে অফিসগামীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভিজে যাওয়া ও অস্বস্তি। সারাদিন ভিজে থাকার কারণে অনেক সময় সর্দি-কাশি, জ্বর এমনকি চর্মরোগও হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির দিনে একটু সচেতন হলে অফিসে থেকেও সুস্থ থাকা সম্ভব।

প্রথমেই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখতে হবে। ভিজে গেলে সঙ্গে অতিরিক্ত পোশাক ও জুতা রাখা উত্তম। অফিসে পৌঁছে ভেজা কাপড় যত দ্রুত সম্ভব পরিবর্তন করা উচিত। ভিজে থাকা অবস্থায় এসি রুমে বেশি সময় কাটালে ঠান্ডা লাগতে পারে, তাই শরীর শুকনো রাখতে হবে।

এ ছাড়া গরম চা-কফি বা স্যুপ খেলে শরীর উষ্ণ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভিজে গেলে সঙ্গে সঙ্গে তোয়ালে দিয়ে শরীর মুছে নিতে হবে। আর বৃষ্টির দিনে ভেজা জুতা পরে দীর্ঘক্ষণ বসে থাকলে পায়ের ত্বকে সমস্যা হতে পারে, তাই বিকল্প জুতা ব্যবহার করতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ