শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

কর্মক্ষেত্রের মানসিক চাপ দূর করার সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

বর্তমান সময়ে কর্মরত মানুষদের মধ্যে নানা কারণে মানসিক অশান্তি কাজ করতে দেখা যায়। কর্মজীবী যেসব মানুষ এরকম সমস্যার সম্মুখীন হন, তাদের সময় থাকতেই পদক্ষেপ নেওয়া উচিত। নয়তো এই সমস্যো বেড়ে খুব দ্রুত কাজে অনীহা বা বিরক্তি চলে আসা অবান্তর নয়।

‘নর্থওয়েস্টার্ন ন্যাশনাল লাইফ’ এর এক প্রতিবেদন থেকে জানা যায়, শতকরা ৪০ ভাগ লোক কর্মক্ষেত্রকে ‘অনেক বেশি মানসিক চাপে ভোগার মূল কারণ’ হিসেবে বিবেচনা করেন। এছাড়া বাকিদের মধ্যে শতকরা ২৫ ভাগ লোক মনে করেন তাদের মানসিক চাপের প্রাথমিক ভিত্তি তাদের কাজের জায়গা। এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা উচিত। সেক্ষেত্রে যা যা করতে পারেন-

১. কলা: চীনের তরুণ বিশেষজ্ঞ বিশ্লেষকরা কাজের চাপ দূর করার খুব সহজ একটি সমাধান খুঁজে বের করেছেন। উদ্বিগ্নতা কমাতে ‘কাঁচা কলা পাকার প্রক্রিয়া দেখা’ অনেক কার্যকর বলে মনে করেন তারা। 

তাদের একটি পরীক্ষায় কিছু কর্মী বাজার থেকে কাঁচা কলা কিনে আনেন। এরপর পাত্র