শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

চোখের যত্মে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চোখ মানবদেহের কতটা গুরুত্বপূর্ণ এবং আবেগময় একটি অঙ্গ তা আমরা সবাই জানি। চোখ গুরুত্বপূর্ণ অঙ্গ এটা সবারই জানা।

কিন্তু আবেগময় বলাতে একটু খটকা লাগছে তো!

সত্যি বলতে কি চোখটা একটু বন্ধ করে ভাবুনতো এই পৃথিবী আর দেখতে পারবেন না। আপনার চারপাশের প্রকৃতির এত রূপ, এত রঙের বিচিত্র খেলা কিংবা আপনার প্রিয় মানুষগুলোর সুন্দর মুখ দেখতে পারবেন না। ভাবুন তো একবার। দেখবেন দু’চোখ বেয়ে টপ টপ করে বারি ঝরছে। তাই চোখ সার্বিক দিক থেকেই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এজন্য ঋতু পরিবর্তনের এই সময়টাতে একটু সাবধান থেকে চোখের যত্নে সময় ব্যয় করুন।

চোখের সুস্বাস্থ্যে এবং এর সংক্রমণ রোধে প্রতিদিন চোখের যত্ন নিন:

প্রতিদিন আমরা বাইরে কাজে বের হই কিংবা ঘরে থাকলেও ধুলোবালি, সূর্যের আলো এবং পরিবেশের অন্যান্য বিষয়গুলো চোখের মধ্যে প্রবেশ করে। ফলে এগুলো দীর্ঘ সময় ধরে চোখের মধ্যে প্রবেশ করে আমাদের দৃষ্টিকে প্রভাবিত করে। এছাড়াও আমরা যারা অফিসিয়াল কাজে দীর্ঘক্ষণ বা কম সময়ের জন্যও কম্পিউটারের সামনে বসে থাকি তাদেরও প্রয়োজন নিয়মিত চোখের যত্ন।

চোখের যত্নে কিছু মৌলিক নির্দেশনাবলী নিম্নে দেওয়া হলো:

খেতে হবে সুষম খাদ্য: চোখের যত্নে সুষম খাদ্য গ্রহণ করুন। এজন্য প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর সবজি এবং ফলমূল রাখুন। সাধারণত ভিটামিন ‘এ’, ‘সি’ এবং ‘ই’ জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে। গাজর, ব্রোকলি, মিষ্টি কুমড়া এবং এ ধরনের আরও সবজি খেতে পারেন। কারণ এই সবজিগুলোর মধ্যে অনেক বেশি ভিটামিন থাকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে: চোখের যত্নে রোগ প্রতি