চলছে তীব্র গরম। বৈশাখের শুরু থেকেই দিন দিন বাড়ছে তাপমাত্রা। তাপদাহে পুড়ছে সারাদেশ। এমন অবস্থায় সুস্থ থাকাটাই হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তীব্র গরমের এ সময় প্রচুর পরিমাণ পানি খাওয়ার পাশাপাশি খাওয়া-দাওয়া নিয়েও সচেতন থাকতে হবে। শরীর ঠান্ডা রাখার জন্য আমরা নানা ধরনের শরবত বা পানীয় খাই। অনেকে আবার ফলের রস পছন্দ করেন।
তবে এই সময় অনেকেই গরম ভাতের বদলে পান্তা ভাত খেতে পছন্দ করেন। এমনকি গরমে অনেকেরই প্রিয় খাবার পান্তা ভাত। কিন্তু এই গরমে পান্তা ভাত খাওয়া কী শরীরের জন্য ঠিক?
বিশেষজ্ঞরা বলছেন, এই গরমে নিয়ম করে পান্তা ভাত খেলে হিট স্ট্রোকের ঝুঁকি এড়ানো সম্ভব। শরীরে ঠান্ডা রাখার পাশাপাশি একাধিক রোগের ঝুঁকি কমায় পান্তা ভাত।
গরমে পান্তার উপকারিতা
পান্তা ভাতা ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি করা হয়। কেউ কেউ রাতে ভাত রান্না করে তাতে পানি ঢেলে রাখেন। পরদিন সকালে সেই ভাত খান। আবার অনেকে সকালের তৈরি গরম ভাতে পানি ঢেলে দুপুরে বা রাতে খেয়ে থাকেন। এই ফার্মেন্টেশনের ফলে পান্তা ভাতের পুষ্টিগুণ বেড়ে যায়।
এই গরমে পান্তা ভাত খেলে কী কী উপকারিতা মিলবে তা এখানে দেওয়া হল,
১. ফার্মেন্টেশনের(গাঁজন) ফলে পান্তা ভাতে ভিটামিন বি টুয়েলভ বেড়ে যায়। এটি ক্লান্তি দূর করে। কিছু ক্ষেত্রে অনিদ
