ভারত থেকে রপ্তানি বন্ধের ঘোষণায় দেশের বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। দু’দিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়ে হয়েছে কেজিপ্রতি ২৫০ থেকে ২৬০ টাকায়। অথচ বৃহস্পতিবারে পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১০৫ টাকা।
পেঁয়াজ রান্নার অন্যতম প্রধান মসলা। বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে রান্নায় প্রচুর পেঁয়াজ ব্যবহার করা হয়। কিন্তু সম্প্রতি বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রান্নার সময় অনেকেই পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিয়েছেন।
পেঁয়াজ ছাড়াও কিভাবে সুস্বাদু খাবার রান্না করবেন আসুন তা জেনে নিই-
কাঁচা পেঁপে: পেঁয়াজের বিকল্প হিসেবে আমরা কাঁচা পেঁপে ব্যবহার করতে পারি। এমনকি অনেক দোকানেই আজকাল চপ, সিঙারা ও মোগলাইয়ের সঙ্গে সালাদ হিসেবে কাঁচা পেঁপের কুচি দেওয়া হয়। এ ছাড়া তরকারির ঝোল ঘন করার জন্য কাঁচা পেঁপে সেদ্ধ করে সেটা পিষে মসলা কষানোর সময় দেওয়া যেতে পারে। এটি যকৃতের স্বাস্থ্য ও পেটের সমস্যার জন্য খুবই উপকারী। এ ছাড়া যারা হৃদরোগে ভুগছেন, তাদের জন্যও উপকারী।
রসুন à¦