নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ছিলিমপুরে অবস্থিত কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমী মাদরাসায় শিক্ষক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ১১টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের পদগুলো হলো—মুহতামীম ১ জন, নূরাণী শিক্ষক ২ জন, হিফজ শিক্ষক ২ জন, কিতাব বিভাগের শিক্ষক ৫ জন এবং দক্ষ বাবুর্চি ১ জন।
মুহতামীম পদে আবেদনকারীদের বয়স ৪০ বছরের বেশি হতে হবে। পাশাপাশি হাফেজ, মাওলানা ও মুফতি হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক কার্যক্রম ও হিসাব-নিকাশে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিচালক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নূরাণী শিক্ষক পদে সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে নূরাণী বিভাগে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা, হিফজ শিক্ষক পদে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা এবং কিতাব বিভাগের শিক্ষক পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিফজ শিক্ষকদের হাফেজে কোরআন হওয়া এবং মাশক ও পাঠদানে দক্ষতা থাকা আবশ্যক। নূরাণী শিক্ষকদের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত ও সুন্দর হাতের লেখার অধিকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কিতাব বিভাগের শিক্ষকদের সংশ্লিষ্ট জামাত ও কিতাব পাঠদানে দক্ষতার পাশাপাশি বেফাক বোর্ডের সনদ থাকতে হবে।
অন্যদিকে, দক্ষ বাবুর্চি পদে সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাঁদের বড় কোনো কওমি মাদরাসা বা প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বড় পরিসরে রান্না, খাবার পরিবেশন এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুতে দক্ষ হতে হবে। পাশাপাশি দায়িত্বশীলতা, পরিশ্রম ও সততার গুণাবলি থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পদের প্রার্থীদের পরহেজগার, খোদাভীরু, উত্তম আখলাকের অধিকারী এবং দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের প্রতি স্নেহশীল ও মার্জিত আচরণের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। প্রহারবিহীন ও সুন্দর পরিবেশে শিক্ষাদানে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, কানিজ নেওয়াজ হাফিজিয়া কওমী মাদরাসা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। কানিজ নেওয়াজ তা'লীমুল কোরআন একাডেমী অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানটিতে নূরাণী থেকে শরহে বেকায়া পর্যন্ত পাঠদান করা হয়। এখানে আবাসিক দ্বীনি শিক্ষাব্যবস্থার আওতায় প্রায় ২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং ২২ জন শিক্ষক-কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির নিজস্ব পুকুর ও ফসলি জমিও রয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন পাঠানোর ঠিকানা—
- ই-মেইল: skkhan_04@yahoo.com
- হোয়াটসঅ্যাপ: 01341-893822, 01762-721338
- ওয়েবসাইট: kaniznewaz.org
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের সঙ্গে মাদরাসা কর্তৃপক্ষ যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ।