বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ৫ পদে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটির ৪ ধরনের শূন্য পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। দেশের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৩ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: পেশ ইমাম।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রি/দাওরায়ে হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৫,০০০ টাকা।

পদের নাম: মুয়াজ্জিন।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ আলিম অথবা দাওরায়ে হাদিস পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ ইলমে কিরাতে সার্টিফিকেট থাকতে হবে।

বেতন: ১০,০০০ টাকা।

পদের নাম: খাদেম।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: আলিম বা দাওরায়ে হাদিস পাস।

বেতন: ৭,৫০০ টাকা।

পদের নাম: নিরাপত্তা প্রহরী।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা বা দাওরায়ে হাদিস পাসসহ সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ৬,৫০০ টাকা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ‘উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মাদারীপুর’ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ১৪ আগস্ট ২০২৫।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ