রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে?

সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম বলেছেন, সন্তানদের দীনের পথে পরিচালিত করতে রূঢ়তা বা কঠোরতার পরিবর্তে ভালোবাসা, আদর ও প্রজ্ঞার আশ্রয় নিতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে সুন্দর আচরণের মাধ্যমে সন্তানদের মধ্যে দ্বীনের প্রতি অনুরাগ তৈরি করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ নাসিহা প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শায়খ আব্দুল কাইয়ুমকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৬০০ মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে পুরুষ ছিলেন ৪০০ জন এবং নারী ২০০ জন। নারীদের জন্য ছিল পৃথক বসার ব্যবস্থা।

সন্তানদের দীনি পরিবেশে লালন-পালনের গুরুত্ব তুলে ধরে শায়খ আব্দুল কাইয়ুম বলেন, সন্তানকে শুধু পার্থিব শিক্ষায় শিক্ষিত করাই যথেষ্ট নয়; ছোটবেলা থেকেই তাদের তাওহিদ, আকিদা ও দ্বীনের মৌলিক শিক্ষা দিতে হবে। একই সঙ্গে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেও পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিবারকে ‘সুকুন’ বা প্রশান্তির নীড় হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি স্বামী-স্ত্রীর পারস্পরিক সুসম্পর্ক ও দৃঢ় বন্ধনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক-বিতর্ক ও কলহ এড়িয়ে ধৈর্য, শ্রদ্ধা ও সহনশীলতার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। কারণ, মা-বাবার সুন্দর আচরণ ও আমল দেখেই সন্তানেরা সবচেয়ে বেশি শেখে।

সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দেন এই খতিব। মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে সন্তানদের রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে পরিবার ও দ্বীনি চর্চায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে শায়খ আব্দুল কাইয়ুম আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবিক ও দাওয়াহ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসব কার্যক্রম অব্যাহত রাখতে সাধারণ মানুষকে ফাউন্ডেশনের তহবিলে দান করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরেন। পাশাপাশি ফাউন্ডেশনের ‘অটোপে’ সেবা সম্পর্কে তিনি জানান, এ ব্যবস্থার মাধ্যমে দাতারা ঘরে বসেই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অর্থ সাদাকা হিসেবে ফাউন্ডেশনের তহবিলে দিতে পারবেন। সংগৃহীত অর্থ ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজে ব্যয় করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ