আওয়ার ইসলাম ডেস্ক:
নামাজ মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মাধ্যমে বান্দা তার রবের সামনে দাঁড়ায়। তাই নামাজের সময় এমন কোনো কাজ করা উচিত নয়, যা নিজের কিংবা অন্য মুসল্লির নামাজের একাগ্রতা ও খুশু-খুজুতে ব্যাঘাত ঘটায়। বর্তমান সময়ে প্রায় সবার হাতেই মোবাইল ফোন। ফলে মসজিদে নামাজের সময় হঠাৎ মোবাইল বেজে ওঠার ঘটনা প্রায়ই দেখা যায়। কখনো দেখা যায়, ফোনের রিংটোন একের পর এক বাজছে; অথচ নামাজরত ব্যক্তি কী করবেন বুঝতে পারছেন না। ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হলো।
নামাজের আগে মোবাইল সাইলেন্ট করা উচিত
মুসল্লির কর্তব্য হলো, নামাজ শুরু করার আগেই মোবাইল ফোন বন্ধ করে দেওয়া অথবা অন্তত সাইলেন্ট করে রাখা। বিশেষ করে মসজিদে প্রবেশের পর নামাজের জন্য দাঁড়ানোর আগে মোবাইলের রিংটোন বন্ধ করা উচিত। এতে নিজের নামাজে যেমন বিঘ্ন ঘটবে না, তেমনি আশপাশের মুসল্লিদের নামাজেও কোনো ধরনের অসুবিধা হবে না।
নামাজের মধ্যে হঠাৎ মোবাইল বেজে উঠলে
কোনো কারণে নামাজের আগে মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেলেন এবং নামাজের মধ্যে ফোন বেজে উঠল—তখন প্রথমে à