
|
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ:
২৫ জুন, ২০২৬, ০৯:০২ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দীক, সহ-সাধারণ সম্পাদক মুফতী তাহের সাঈদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী ওয়ালী উল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন মুফতী নাসীর উদ্দীন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম জিন্নাহ, মাওলানা আব্দুল হাকীমসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতা-কর্মী। মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জেডএম/ |