সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

হজ নিবন্ধনের আগে যেসব বিষয় যাচাই করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে এবং হজের সার্বিক প্রক্রিয়া নিরাপদ ও সুষ্ঠু করতে সতর্কবার্তা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজের নিবন্ধনের আগে সংশ্লিষ্ট এজেন্সির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করার জন্য হজযাত্রীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো এজেন্সির মাধ্যমে হজে নিবন্ধনের আগে প্রথমেই ওই এজেন্সির বৈধ লাইসেন্স রয়েছে কি না তা নিশ্চিত হতে হবে। পাশাপাশি এজেন্সিটি ২০২৭ সালের হজ পরিচালনার জন্য যোগ্য তালিকাভুক্ত কি না, সেটিও যাচাই করতে হবে।

এ ছাড়া এজেন্সির সঙ্গে যোগাযোগকারী ব্যক্তি প্রতিষ্ঠানটির মালিক বা বৈধ প্রতিনিধি কি না, তা নিশ্চিত হওয়ার পর লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

হজযাত্রীদের আরও নিশ্চিত হতে হবে, সংশ্লিষ্ট এজেন্সি সরকারি হজ পোর্টাল **www.hajj.gov.bd**-এ ২০২৭ সালের জন্য কোনো হজ প্যাকেজ ঘোষণা করেছে কি না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুধু বৈধ লাইসেন্সধারী ও ২০২৭ সালের হজ পরিচালনার জন্য যোগ্য তালিকাভুক্ত এজেন্সির মাধ্যমেই হজের নিবন্ধন করতে হবে। এর বাইরে কোনো এজেন্সি বা ব্যক্তির মাধ্যমে নিবন্ধন না করার জন্য সতর্ক করা হয়েছে।

এ ছাড়া এজেন্সির অফিসিয়াল ব্যাংক হিসাব ছাড়া অন্য কোনো ব্যক্তি, ব্যক্তিগত ব্যাংক হিসাব বা বিকল্প মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য হজযাত্রীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশব্যাপী ২০২৭ সালের হজ পরিচালনার জন্য বৈধ ও যোগ্য এজেন্সির পূর্ণাঙ্গ তালিকা সরকারি হজ পোর্টাল **www.hajj.gov.bd**-এ পাওয়া যাবে। নিবন্ধনের আগে তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হজযাত্রীদের প্রতারণা এড়াতে কোনো ধরনের আর্থিক লেনদেনের আগে এজেন্সির বৈধতা, সরকারি তালিকাভুক্তি ও ঘোষিত প্যাকেজ সম্পর্কে নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

 

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ