শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হিল্লা বিয়ের নামে পূর্বপরিকল্পিত পাতানো বিয়েকে কবিরা গুনাহ ও শরিয়তের বিধানের অপব্যবহার হিসেবে অভিহিত করে মুসলিম সমাজকে এ ধরনের প্রথা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টের সঙ্গে তিনি সুনানে ইবনে মাজাহ থেকে একটি হাদিস সংবলিত একটি ব্যানারও প্রকাশ করেন।

উক্ত হাদিসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ‘তাহলীলকারী’ বা হিল্লা বিয়ে সম্পাদনকারী ব্যক্তিকে ‘ভাড়াটে পাঁঠা’ হিসেবে উল্লেখ করেছেন এবং তাহলীলকারী ও যার জন্য এ কাজ করা হয়—উভয়ের ওপর আল্লাহর অভিশাপের কথা বর্ণিত হয়েছে।

ড. মিজানুর রহমান আজহারী বলেন, শরিয়তের প্রতিটি বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং তা মানবকল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রণীত। তাই শরিয়তের কোনো বিধানকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে অপব্যবহার করা কোনো সচেতন ও ধর্মপ্রাণ মুসলমানের কাজ হতে পারে না।

তবে তিনি স্পষ্ট করেন, ইসলামে স্বাভাবিক নিয়মে সংঘটিত দ্বিতীয় বিয়েতে কোনো নিষেধ নেই। নিষিদ্ধ হলো এমন বিয়ে, যা কেবল প্রথম স্বামীর কাছে নারীকে পুনরায় বৈধ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয়।

তিনি আরও বলেন, তিন তালাকের পর কোনো নারী যদি স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীতে স্বাভাবিক কারণে সেই বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদে শেষ হয়, তাহলে ইদ্দত পূর্ণ হওয়ার পর পূর্বের স্বামীর সঙ্গে পুনরায় বিয়ে করতে শরিয়তের দৃষ্টিতে বাধা নেই।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ