আওয়ার ইসলাম ডেস্ক
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অশ্লীলতা ও বেহায়াপনা থেকে সতর্ক করেছেন। কারণ, এসবের কারণে মানুষের ওপর নেমে আসে নাম না জানা নতুন রোগব্যাধি ও ভাইরাসের আক্রমণ। এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন কোনো জাতির মধ্যে বেহায়াপনা ও অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন তাদের মধ্যে এমন এমন নতুন রোগব্যাধি ছড়িয়ে পড়বে, যা এর আগে কখনো দেখা যায়নি।’ (ইবনে মাজাহ)
তিরমিজি শরিফের এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে শিখিয়েছেন—
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি ওয়াল আদওয়ায়ি।’
অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগবালাই থেকে আশ্রয় চাই। (তিরমিজি)
আইও/