সোমবার, ০৯ মার্চ ২০২৬ ।। ২৪ ফাল্গুন ১৪৩২ ।। ২০ রমজান ১৪৪৭

শিরোনাম :
পুনর্গঠন হচ্ছে জাকাত বোর্ড, থাকছেন জাতীয় মসজিদের খতিব ও শায়খ আহমাদুল্লাহ ‘উলামায়ে কেরামকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করলে সর্বত্র সততা নিশ্চিত হবে’ ইরানে হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার ডাক মুফতি তাকি উসমানীর দূতাবাস কর্মীদের সৌদি থেকে দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলায় অংশ নেবে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ যশোরে মানববন্ধন: ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদ ৩-৬ মে চার দিনব্যাপী ডিসি সম্মেলন ইতিকাফের নিয়ম: ফাজায়েল ও মাসায়েল জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাওলানা জালালুদ্দীন দেশের শীর্ষ মাদরাসাগুলোতে ভর্তির তথ্য 

কাতারে ইতিকাফের জন্য নির্ধারণ করা হয়েছে ২০২ মসজিদ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের জন্য ২০২টি মসজিদ নির্ধারণ করেছে কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়। ইতেকাফে অংশ নিতে আগ্রহীদের জন্য কিছু শর্ত ও নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ।

কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের জন্য দেশজুড়ে ২০২টি মসজিদ নির্ধারণ করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যারা ইতিকাফ পালন করতে চান তাদের আগে ইসলামী শরিয়ত ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ইতিকাফের বিধান সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নির্ধারিত মসজিদেই ইতিকাফ পালন করতে হবে।

মন্ত্রণালয় জানায়, মসজিদগুলো নির্বাচন করা হয়েছে ভৌগোলিক অবস্থান, জুমার মসজিদ হিসেবে ব্যবহারের উপযোগিতা এবং ইতিকাফকারীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার সক্ষমতা বিবেচনায়।

নির্দেশনা অনুযায়ী, ইতেকাফে অংশগ্রহণকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তবে আট বছর বা তার বেশি বয়সী কেউ চাইলে অভিভাবকের সঙ্গে অংশ নিতে পারবে।

মন্ত্রণালয় আরও বলেছে, ইতিকাফের সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মসজিদের সম্পদ সংরক্ষণ এবং অন্য মুসল্লিদের ইবাদতে কোনো ধরনের বিঘ্ন না ঘটানোর বিষয়েও সতর্ক থাকতে হবে। অন্যদের বিরক্তির কারণ হতে পারে এমন অপ্রয়োজনীয় কথাবার্তা বা এমন কোনো আচরণ থেকে বিরত থাকতে হবে।

এ ছাড়া মসজিদের সৌন্দর্য ও পবিত্রতা বজায় রাখতে মসজিদের দেয়াল, স্তম্ভ বা আসবাবপত্রে কাপড় ঝুলিয়ে রাখা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

মসজিদ প্রশাসন যে স্থান নির্ধারণ করে দেবে কেবল সেখানেই ঘুমানো বা খাবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

নারীদের ইতিকাফের বিষয়ে মন্ত্রণালয় জানায়, মসজিদে নারীদের ইতেকাফ করার অনুমতি নেই।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ