শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

আল্লাহ-রাসুলের পথে চলতে অভিনয় ছাড়লেন চিত্রনায়িকা মৌ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢালিউডের পরিচিত মুখ চিত্রনায়িকা মৌ খান হঠাৎই ঘোষণা দিলেন—তিনি অভিনয়কে বিদায় জানাচ্ছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, জীবনের বাকি সময় কাটাতে চান দ্বীনের আলোয়। আল্লাহর আদেশ ও রাসুল (সা.)-এর সুন্নাহ মেনে চলার লক্ষ্যে তিনি নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিয়েছেন।

পোস্টে মৌ লেখেন, ‘আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই—আমি আর আমার অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণই আমার নিজের ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত।’

‘প্রতিশোধের আগুন’, ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’—এমন একাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই নায়িকা জানান, নামাজ, কোরআন ও দ্বীনের পথে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করার ইচ্ছা থেকেই শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি আরও লিখেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী চলতে চাই। রাসুল (সা.)-এর সুন্নাহকে আঁকড়ে ধরে আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’

বর্তমানে তার হাতে থাকা অসমাপ্ত কাজগুলোর বিষয়ে মৌ বলেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, পরিচালকদের অনুরোধ—আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে, তা আমি শেষ করে দেব। তবে আমি আর অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না।’

অভিনেত্রী জানান, সামনে তিনি একটি হালাল ব্যবসা শুরু করে রিজিকের ব্যবস্থা করবেন এবং সম্পূর্ণ ইসলামি জীবনযাপনে মনোনিবেশ করবেন।

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে মৌ লেখেন, ‘আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তা চিরদিন অমূল্য থাকবে। দোয়া করবেন, যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ