শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চন্দ্র ও সূর্যগ্রহণ হলো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর কিছু অংশ থেকে সূর্য আংশিক বা সম্পূর্ণ অদৃশ্য হয়—এটাই সূর্যগ্রহণ (Solar Eclipse বা কুসুফ)। অন্যদিকে, যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে আসে, তখন চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়—এটাই চন্দ্রগ্রহণ (Lunar Eclipse বা খুসুফ)।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র বা সূর্যগ্রহণকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখতেন। তিনি সাহাবিদের নির্দেশ দিতেন, “কোনো লোকের মৃত্যুর কারণে সূর্য বা চাঁদ গ্রহণ হয় না। এগুলো আল্লাহর নিদর্শন। যখন সূর্য বা চন্দ্র গ্রহণ ঘটে, তোমরা নামাজে দাঁড়াও।” (সহিহ বুখারি: ৯৮৪)

চন্দ্র ও সূর্যগ্রহণের সময় নবীজি (সা.) দুই রাকাত নামাজ আদায় করতেন। দশম হিজরিতে সূর্যগ্রহণের সময় তিনি সাহাবিদের সঙ্গে সমবেত হয়ে নামাজ আদায় করেছেন। তিনি মুসলমানদেরও গ্রহণের সময় নামাজ আদায় এবং আল্লাহর দরবারে দোয়া ও তাওবা করার আহ্বান জানিয়েছিলেন। গ্রহণকে ঘিরে প্রচলিত কুসংস্কার এড়িয়ে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকার নির্দেশ দিয়েছেন।

চন্দ্রগ্রহণের নামাজের নিয়ম

১. চন্দ্রগ্রহণ চলাকালে দুই রাকাত নামাজ পড়া সুন্নত। ইসলামী পরিভাষায় এটিকে ‘সালাতুল খুসুফ’ বলা হয়।
২. এই নামাজ একাকী আদায় করাই সুন্নত। সূর্যগ্রহণের নামাজ জামাতে পড়ার নিয়ম থাকলেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
৩. যারা চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করবেন, তারা নিজ নিজ বাসায় ফজরের নামাজের মতো দুই রাকাত নফল নামাজ আদায় করবেন।
৪. ইচ্ছা করলে চার রাকাত বা তার বেশি পড়া যেতে পারে, তবে প্রতি দুই বা চার রাকাত শেষে সালাম ফেরাতে হবে।
৫. অন্যান্য নফল নামাজের মতো এ নামাজে আজান-একামত নেই।
৬. নামাজ শেষে চন্দ্রগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জিকির, দোয়া ও মোনাজাতে মগ্ন থাকা সুন্নত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ