শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ঢালকানগরে মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ মাজহারের সান্নিধ্য লাভের সুযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

থানভী সিলসিলার প্রখ্যাত আলেম, পাকিস্তানের হজরত মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ আখতার সাহেব রহ.-এর সুযোগ্য সাহেবজাদা হালিমুল উম্মত হজরত মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ মাজহার সাহেব বাংলাদেশ সফরে এসেছেন।

তিনি আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ঢালকানগর খানকাহতে অবস্থান করবেন।

পীর সাহেব ঢালকানগর মাওলানা জাফর আহমাদ জানান, যে সমস্ত ওলামায়ে কেরাম এবং সালেকীন হজরতওয়ালার সোহবতে থেকে ফায়দা হাসিল করতে ইচ্ছুক তাদের জন্য ঢালকানগর খানকাহ শরিফে থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে।

পাকিস্তানের প্রখ্যাত আলেম, থানভী সিলসিলার বিশিষ্ট বুজুর্গ ‘করাচির হজরত’ খ্যাত আরেফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার ২০১৩ সালে ইন্তেকাল করেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. সুন্নতি যে বিশুদ্ধ ধারার প্রবর্তন করেছিলেন তা বাংলাদেশে প্রচার-প্রসারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল হাকিম মুহাম্মদ আখতার রহ.-এর। তার আধ্যাত্মিক উত্তরসূরি শত শত আলেম বাংলাদেশের আনাচে-কানাচে দ্বীনের বিশুদ্ধ ধারা চর্চা করছেন এবং হেদায়াতের আলোকচ্ছটা বিলিয়ে যাচ্ছেন। বার বার তিনি এদেশে এসেছেন এবং সুন্নত অনুযায়ী জীবন গঠনের তাগিদ দিয়েছেন। তার ইন্তেকালের পর ছেলে মাওলানা শাহ হাকিম মুহাম্মাদ মাজহার সাহেব সেই ধারা অব্যাহত রেখেছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ